নিউইয়র্কে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ৪৯তম আসর। সর্বোচ্চ পুরস্কার জিতেছে 'আটলান্টিক ক্রসিং' সিরিজ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কাসা সিপ্রিয়ানিতে হয়ে গেল আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের ৪৯ তম আসর। বিভিন্ন দেশ থেকে আসা তারকাদের উপস্থিতিতে জমজমাট ছিল এবারের আয়োজন।
এই আসরে এবারের সর্বোচ্চ পুরস্কারটি জিতেছে ' আটলান্টিক ক্রসিং' সিরিজটি। টিভি মুভি-মিনি সিরিজ বিভাগে সেরা হয়েছে সিরিজটি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি সিরিজটিতে দেখানো হয়, জার্মানির আক্রমণ থেকে বাঁচতে নরওয়ের হবু রানির যুক্তরাষ্ট্রে পালানো এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্যাঙ্কলিন রুজভেল্টের সাথে তার যোগাযোগের কাহিনী।
ড্রামা সিরিজ বিভাগে স্পাই থ্রিলার 'তেহরান' ও সেরা কমেডি শাখায় ফরাসি সিরিজ কল মাই এজেন্ট' এর চতুর্থ মৌসুম পেয়েছে সেরা পুরস্কার।
ভারত থেকে তিনটি বিভাগে মনোনয়ন পেলেও খালি হাতেই ফিরতে হয়েছে 'সিরিয়াস মেন' এর নওয়াজ উদ্দিন সিদ্দিকী, 'কল মাই এজেন্ট' এর বীর দাস এবং 'আরিয়া'র জন্য মনোনীত সুম্মিতা সেনকে ।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন হেইলি স্কুয়ায়েজ। সেরা অভিনেতা হয়েছেন ডেভিড ট্যানেড।
ইভান অর্জির উপস্থাপনায় অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেয়া হয় জার্মান পাবলিক ব্রডকাস্টার জেডডি এফের মহাপরিচালক থমাস বেলুটকে।