বিনোদন

ইউনিলিভারের বিজ্ঞাপন বন্ধে অ্যাটকোর উদ্বেগ ও প্রতিবাদ

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)
অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)

দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)’ বাংলাদেশে ইউনিলিভার হঠাৎ করে একতরফাভাবে টিভি চ্যানেলে এবং মিডিয়ায় বিজ্ঞাপন বন্ধ করে দেয়ায় গভীর উদ্বেগ এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে।

রোববার ২৮ নভেম্বর অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, "সরকারের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে এবং করোনা সংকট উত্তরণের ফলে যখন দেশে জীবন যাত্রা স্বাভাবিক হয়ে আসছে এবং দেশের অর্থনীতি আবার সক্রিয় হচ্ছে সে সময় করোনা সংকটে ক্ষতিগ্রস্ত টেলিভিশন শিল্পকে সহযোগীতার জন্য অ্যাটকো বিজ্ঞাপন রেট ৩০% বৃদ্ধির দাবি জানায়, কিন্তু তা উপেক্ষা করে ইউনিলিভারের বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য।"

"ইউনিলিভারের এই সিদ্ধান্ত দেশের টিভি চ্যানেলের এবং মিডিয়ার আর্থিক সংকট সৃষ্টি করবে। দেশের টিভি চ্যানেলে এবং মিডিয়ায় বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে ইউনিলিভারের পণ্যের বিপণন ও ব্যাবসায়িক প্রসার হচ্ছে বিধায় অ্যাটকো আশা করছে ইউনিলিভার বিজ্ঞাপন বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করবে।""

টিভি চ্যানেলে বিজ্ঞাপন রেট ৩০% বৃদ্ধি করে ইলেকট্রনিক মিডিয়ার সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার জন্য ইউনিলিভারকে আবারও অনুরোধ জানায় অ্যাটকো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ