বিনোদন

যে কারণে ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন শাফিন

শাফিন আহমেদ, লিড ভোকালিস্ট, মাইলস / BBC
শাফিন আহমেদ, লিড ভোকালিস্ট, মাইলস / BBC

যে কারণে ‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন শাফিন

‘মাইলস’ ছাড়ার ঘোষণা দিলেন ব্যান্ডটির ভোকাল ও গিটারিস্ট শাফিন আহমেদ। শনিবার (২৭ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিওর ক্যাপশনে শাফিন আহমেদ লিখেছেন, ‘বহুদিন ধরেই চলতে থাকা মাইলস ব্যান্ডের অন্যায্য এবং অন্যায় কর্মকাণ্ডের কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি শিল্পী হিসেবে মিউজিক করতে থাকবো। আশা করছি আমার সিদ্ধান্তের প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন।’

ভিডিওতে শাফিন আহমেদ বলেছেন, ‘মাইলসের সাথে আমার পথ চলা সেই ১৯৭৯ থেকে। বহু বছর পার হয়ে গেছে। অনেক বছর সময় দিয়েছি। শ্রম দিয়েছি। অনেক ক্রিয়েটিভ কাজ হয়েছে। মাইলসের যেই অবস্থান আজকে, এটার পেছনে আমার কতটুকু অবদান, তা আপনারা অনেকেই জানেন। তবে একটি সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি সম্প্রতি। সেটা হচ্ছে এবছরের শুরুতে আমি সিদ্ধান্ত নেই যে মাইলসের বর্তমান লাইনআপের সাথে মিউজিকের কোনো কার্যক্রম করা আমার পক্ষে সম্ভব হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই লাইন আপের সাথে মিউজিক করা থেকে বিরত থাকবো। তবে সংগীত জগতে আমার পথচলা খুব স্বাভাবিক এবং আগের মতোই থাকবে। আমাকে স্টেজেও পাওয়া যাবে। রেকর্ডিংয়েও পাওয়া যাবে। আমার একটা প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে যে মাইলস নামটার কোনো অপব্যবহার যেন না হয়। মাইলসের চল্লিশ বছর পূর্তি উদযাপন করেছি। খুব গ্লোরিয়াস ভাবে। খুব রেসপেক্টফুলি। আমরা যদি একসঙ্গে কাজ করতে না পারি, তাহলে মাইলসের কার্যক্রম এখানেই স্থগিত করা উচিত এবং আমি মনে করি এটাই বেস্ট ডিসিশন। সুতরাং আমার প্রত্যাশা থাকবে, অন্য কেউ যেন মাইলস নামটি ব্যবহার না করে। এটুকুই আমার বলার ছিল।’

২০১০ সালের শুরুর দিকেও একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়িয়েছিলেন শাফিন। কয়েকমাস পর আবারও দলে ফেরেন। এরপর ২০১৭ সালে অক্টোবরেও তিনি আরও একবার ব্যান্ডটি ছাড়েন। তখনও কয়েকমাস পর দ্বন্দ্ব ভুলে ফের ব্যান্ডে ফিরেছিলেন। / চ্যা.আই.

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ