বিনোদন

'Spiderman: No way Home'-র টিকিট কেনার চাপে সাইটে ধস!

স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম
স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’ ছবির আগাম টিকিট কিনতে দর্শকেরা গতকাল সোমবার রীতিমতো হামলেই পড়েছিলেন এ ছবির টিকিট বিক্রির ওয়েবসাইটের ওপর। টিকিটের চাহিদা এত বেশি ছিল যে, অতিরিক্ত ব্যবহারকারীর চাপ সামলাতে না পেরে ওয়েবসাইটে ধস নেমেছিল।

টিকেট কেনার জন্য এমন হুড়োহুড়ি ২০১৯-এর পরে আর দেখা যায়নি। ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘স্টার ওয়ার্স: দ্য রাইস অব স্কাইওয়াকার’-এর টিকেট নিয়ে এমন কাড়াকাড়ি দেখা গিয়েছিল। করোনাকালে বক্সঅফিসে টিকেট বিক্রির এমন চিত্র আর দেখা যায়নি। তাই ওয়েবসাইটে ধস নেমে সাময়িক অসুবিধা হলেও দারুণ খুশি প্রযোজক ও নির্মাতারা।

বক্স অফিস বিশেষজ্ঞরা এতদিন আশা করছিলেন, স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির এই ছবি ১০০ মিলিয়নের বেশি ব্যবসা করবে। তবে টিকেটের এত চাহিদা দেখে প্রত্যাশা আরও বেড়ে গেছে।

‘স্পাইডারম্যান’ চরিত্রে টম হল্যান্ডের তৃতীয় ছবি এটি। ‘স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম’ ছবিতে টম হল্যান্ডের বিপরীতে দেখা যাবে জেনডায়াকে। ছবিতে ‘অট্টো অক্টাভিয়াস’ চরিত্রে দেখা যাবে অ্যালফ্রেড মলিনাকে। ছবিটি ১৭ ডিসেম্বর মুক্তি পাবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ