করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
শনিবার সন্ধ্যায় গোলাম কুদ্দুছ জানান, ক’দিন ধরেই একটু অসুস্থ ছিলেন হাসান আরিফ। করোনা উপসর্গ থাকায় পরশু (২ ডিসেম্বর) হাসপাতালে গিয়ে কোভিড টেস্ট করান। এদিনই ফলাফল পজিটিভ আসে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি আইসিইউতে আছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: