বিনোদন

গান চুরির অভিযোগে মামলা করলেন কাঁচা বাদামের গায়ক

ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর
ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর

‘কাঁচা বাদাম’ গানটিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড। এই গান দিয়ে ভাইরাল হয়েছেন ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। নিজের দেশ ছাড়িয়ে বাংলাদেশেও তার গানটির ব্যাপক জনপ্রিয়তা দেখা যাচ্ছে।

সম্প্রতি ইউটিউবে তার লেখা, সুর ও গাওয়া আলোচিত গানটির স্বত্ব অন্যদের নামে ‘সংরক্ষিত’ হওয়ায় থানায় অভিযোগ করেছেন এ শিল্পী।

বীরভূমের দুবরাজপুর থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন বলে জানা যায় ভারতীয় গণমাধমের মাধ্যমে। ভুবন বাদ্যকরের অভিযোগ, ইউটিউবে তার গানের স্বত্ব অন্যদের নামে ‘সংরক্ষিত’ দেখাচ্ছে। অথচ তার নিজস্ব কোনো অ্যাকাউন্ট নেই ইউটিউবে।

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা তিনি। পেশায় বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি করতেই গানটি বেঁধেছিলেন তিনি। গান জনপ্রিয় হওয়ায় খ্যাতির বিড়ম্বনায় পড়েছেন ভুবন। রাস্তায় বের হলেই অনেকেই ছুটে এসে ছবি তোলার আবদার করছেন।

নিরাপত্তার জন্য থানায় যাওয়ার সময় মাথায় হেলমেট পরে বাড়ি থেকে বের হন তিনি। যাতে কেউ চিনতে না পারেন। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ