বিনোদন

বিমানবন্দরে আটক জ্যাকুলিন

জ্যাকুলিন ফার্নান্দেজ, বলিউড অভিনেত্রী
জ্যাকুলিন ফার্নান্দেজ, বলিউড অভিনেত্রী

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে রোববার দুবাই যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নোটিশের পর এই ঘটনা ঘটল।

জ্যাকুলিন একটা শোতে অংশ নিতে দুবাই যেতে চেয়েছিলেন বলে খবরে জানানো হয়েছে। আটকে দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়া হবে বলে ইডি সূত্রে জানা গেছে।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে সম্প্রতি বিভিন্ন প্রশ্ন উঠছে। আর্থিক প্রতারণার একটি মামলায় সুকেশের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ইডি।

সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, এক ওষুধ কোম্পানির মালিক শীবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লীনা পল। সেই মামলায় গ্রেফতার হন ওই দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার ওই প্রতারণার মামলায় ইডির তরফে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে।

ইডির দেওয়া চার্জশিটে বলা হয়েছে, জ্যাকলিনকে খুশি করতে সুকেশ নাকি ১০ কোটি রুপির বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন। সেই উপহারের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া ও জ্যাকুলিনের পছন্দের চারটি পার্শিয়ান বিড়াল, যার প্রতিটির দাম ৯ লাখ রুপি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ