বিনোদন

ডা. মুরাদের ফোনালাপ ফাঁসঃ নায়ক ইমনকে ডিবি’র জিজ্ঞাসাবাদ

চিত্রনায়ক মামনুন হাসান ওরফে ইমন
চিত্রনায়ক মামনুন হাসান ওরফে ইমন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান-এর অশ্লীল কথা-বার্তার ফোনালাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক মামনুন হাসান ওরফে ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রবিবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিলো তাকে। পরে সেখানে প্রায় পৌনে এক ঘণ্টা তার সংগে কথা বলেছেন ডিবি’র সাইবার স্পেশাল টিমের কর্মকর্তারা।

এতথ্য নিশ্চিত করেছেন ডিবি’র যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। তিনি জানান, প্রতিমন্ত্রী মুরাদ হাসান-এর যে ফোনালাপ ফাঁস হয়েছে সেটির বিষয়ে ইমন আর কি কি জানে সেসব বিষয়ে কথা হয়েছে। সে তার জায়গা থেকে যা যা জানে সেগুলো জানিয়েছে। আমরা সেগুলো তদন্ত করবো। তাছাড়া অন্যজন নায়িকা মাহি দেশের বাহিরে রয়েছেন। তিনি দেশে ফিরলে তার কাছ থেকেও আমরা জানতে চাইবো আসলে ঘটনা কি ছিলো।

এছাড়া ইমনও ডিবি কার্যালয়ে যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, আসলে ডিবিতে জিজ্ঞাসাবাদ নয়, আমি নিজ থেকে গিয়েছি। কারণ অডিওগুলো নিয়ে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন। আমি আমার জায়গা থেকে বিষয়টি ক্লিয়ার করা প্রয়োজন মনে করেছি। তাই গিয়েছি।

প্রসঙ্গত, ৫ ডিসেম্বর রাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের দু’টি অডিও সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়। ওই অডিওতে নায়ক ইমন ও নায়িকা মাহিয়া মাহির সংগে কথা বলতে শুনা যায় মুরাদ হাসানকে। তবে মুরাদ হাসান-এর কথা-বার্তা ছিলো কুরুচিপূর্ণ এবং অনৈতিক ইঙ্গিতপূর্ণ। যা শুনার পর বিভিন্ন মহল থেকে শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত কড়া সমালোচনার ঝড় বইতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এর প্রেক্ষিতে রবিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর বরাতে গণমাধ্যমকে জানিয়েছেন, মুরাদ হাসানকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ