বিনোদন

আবৃত্তিশিল্পী হাসান আরিফ লাইফ সাপোর্টে

হাসান আরিফ, আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক / Collected
হাসান আরিফ, আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক / Collected

করোনায় আক্রান্ত আবৃত্তিশিল্পী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে হাসান আরিফকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এ খবর জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। চিকিৎসকের বরাত দিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, “তার (হাসান আরিফ) অবস্থা সংকটাপন্ন।”

নাসির উদ্দীন ইউসুফ বলেন, “হাসান আরিফের দেহের অন্য অঙ্গপ্রত্যঙ্গ ভালো আছে। কিন্তু অক্সিজেন জটিলতার কারণে সেগুলোতে চাপ পড়ছে। এ কারণে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।”

হাসান আরিফ ২ ডিসেম্বর করোনা পজিটিভ হন। পরদিন তাকে ঢাকার শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। পরে অক্সিজেন লেভেলে জটিলতা দেখা দেওয়ায় তাকে লাইফ সাপোর্টে নিতে হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ