বিনোদন

ভিকির চেয়ে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণ ১০ গুণ বেশি!

বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিয়ে করতে যাচ্ছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রাজস্থানের বারওয়ারা দুর্গে ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে বিয়ে আনুষ্ঠানিকতা।

সেখানে পৌঁছে গেছেন বর-কনেসহ পরিবারের সদস্য ও অতিতিরা।

এই যুগলের তাদের বিয়ে ঘিরে উত্তেজনার শেষ নেই ভক্তদের মাঝে। কারণ চলতি বছরের বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ে হতে যাচ্ছে এটি। ভিকি ও ক্যাটরিনার মধ্যে বয়স ও উপার্জন নিয়ে আলোচনা কম হচ্ছে না।

ভিকির ও ক্যাটরিনার মধ্যে বয়সের পার্থক্য পাঁচ বছর। ক্যাটরিনা কাইফের বয়স ৩৮ বছর, ভিকির বয়স ৩৩ বছর। অর্থাৎ ভিকির থেকে পাঁচ বছরের বড় ক্যাটরিনা।

ক্যাটরিনার সিনেমার কারিয়ারও ভিকির থেকে বেশি সময়ের। ২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার। অন্যদিকে ভিকি কৌশলর ২০১২ সালে বলিউডে অভিষেক হয়। তার সিনেমার সংখ্যাও হাতে গোনা।

ক্যাটরিনা শুধু সিনেমা থেকে নয়, তার নিজস্ব ব্যবসা থেকেও আয় করেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ক্যাটরিনার মোট সম্পত্তির পরিমাণ ২২০ কোটি টাকা। অন্যদিকে, ভিকি কৌশলের মোট সম্পত্তি ২৪ কোটি টাকা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ