বিনোদন

কঙ্গনাকে বিয়ের মিষ্টান্ন পাঠালেন ক্যাটরিনা-ভিকি

কঙ্গনা এবং ক্যাটরিনা-ভিকি
কঙ্গনা এবং ক্যাটরিনা-ভিকি

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফ জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন দীর্ঘদিনের প্রেমিক ভিকি কৌশলকে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়েটা সেরেই ফেললেন।

গত ৯ ডিসেম্বর জয়পুরের অভিজাত রিসোর্টে বিয়েবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা-ভিকি।

নবদম্পতিকে জীবনের নতুন অধ্যায়ে স্বাগত জানাতে ভুল করেননি তাদের সহকর্মী কঙ্গনা রানাউত। ক্যাটরিনা কাইফ বিয়ের পর বক্সভর্তি মিষ্টি ও লাড্ডু পাঠান কঙ্গনার কাছে। সঙ্গে ছিল ফুলের সমাহার। হাতে লেখা একটা বার্তাও ছিল এতে।

উপহারের ছবি টুইট করে কঙ্গনা ক্যাটরিনা-ভিকিকে শুভেচ্ছা জানান। উপহারসামগ্রীর জন্য ধন্যবাদ জানান দম্পতিকে।

কঙ্গনা টুইটারে লেখেন, দেশি ঘিয়ের মজাদার লাড্ডু এসেছে নববিবাহিত ক্যাটরিনা ও ভিকির কাছ থেকে। তোমাদের জন্য শুভকামনা।

এদিকে বিয়ের ছবি দিয়ে ভিক্যাট টুইটারে লিখেছেন, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের পাশে থাকায় সবাইকে অন্তর থেকে ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমাদের নতুন অভিযাত্রায় আমাদের ভালোবাসা ও আশির্বাদ কামনা করি।

ক্যাটরিনার টুইটের নিচে বহু বলিউড তারকা কমেন্ট করেছেন। আনুশকা শর্মা, দীপিড়া পাড়ুকোন, আলিয়া ভাট, অভিষেক বচ্চন, শহীদ কাপুরসহ অন্যরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসিয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ