বিনোদন

বন্দুকধারীর গুলিতে মেক্সিকান সংগীতশিল্পীর মৃত্যু

তানিয়া মেন্দোসা, মেক্সিকান অভিনেত্রী-সংগীতশিল্পী
তানিয়া মেন্দোসা, মেক্সিকান অভিনেত্রী-সংগীতশিল্পী

অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারা গেছেন মেক্সিকান অভিনেত্রী-সংগীতশিল্পী তানিয়া মেন্দোসা। গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দেশটির কুয়েরনাভাকা শহরে এ ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর।

ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ বছর বয়েসী ছেলের ফুটবল কোচিংয়ের বাইরে অন্য অভিভাবকদের সঙ্গে অপেক্ষা করছিলেন তানিয়া। এ সময় অস্ত্রধারী দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে বেশ কয়েকটি গুলি করে পালিয়ে যায়।

২০১০ সালে স্বামী, সন্তানসহ তাকে অপহরণ করা হয়। তখন তার সন্তানের বয়স ছিল ছয় মাস। এ ছাড়া বেশ কয়েকবার মৃত্যুর হুমকি দেওয়ায় রাজ্যের প্রধান আইন কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ করেছিলেন তানিয়া। তবে এই মেক্সিকান অভিনেত্রী ও গায়িকাকে হত্যার সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন ব্যক্তিদের খুঁজছে। খুনের এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হননি।

২০০৫ সালে ‘লা মেরা মেরা রেইনা ডেল সুর’ চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেন তানিয়া। তার গাওয়া পাঁচটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ