বিনোদন

‘মিস ওয়ার্ল্ডে’ করোনার হানা, পিছিয়ে গেলো ফাইনাল

 ‘মিস ওয়ার্ল্ডে’ প্রতিযোগিতা, পুয়েরটো রিকো, ২০২১
‘মিস ওয়ার্ল্ডে’ প্রতিযোগিতা, পুয়েরটো রিকো, ২০২১

মিস ওয়ার্ল্ড ২০২১ এর ফাইনাল ইভেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিস ইন্ডিয়া ২০২০ মানাসা বারাণসীসহ করোনা আক্রান্ত সেখানকার ১৭ জন প্রতিযোগী ও কর্মী।

ড্রেসিং রুম থেকে শুরু করে মঞ্চ, সব অনুষ্ঠান স্থল স্যানিটাইজ করা হয়েছে। চিকিৎসকরা যাদের সুস্থ ঘোষণা করেছেন কেবলমাত্র তাদেরকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে, বাকিদের আইসোলেশনে রাখা হয়েছে। পুয়ের্তো রিকোতে এবার মিস ওয়ার্ল্ডের ফাইনাল হওয়ার কথা ছিলো।

মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিযোগী, কর্মী ও সাধারণ মানুষের স্বাস্থ্য ও সুরক্ষার স্বার্থে মিস ওয়ার্ল্ড ২০২১ সাময়িকভাবে পুয়ের্তো রিকোর ফাইনাল পিছিয়ে দেওয়া হচ্ছে।’

চলতি বছরে মিস ইউনিভার্সের আসরে তাক লাগিয়ে দিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন ভারতীয় প্রতিযোগী হারনাজ সান্ধু। মিস ওয়ার্ল্ডের খেতাবও ভারতের ঘরে যাবে কি না এই নিয়ে শুরু হয়েছে আলোচনা। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন মানুষী চিল্লার। ২০২০ এ করোনার জন্য স্থগিত রাখা হয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ