বিনোদন

কি এমন হল যে টম হল্যান্ড ‘স্পাইডারম্যান’ ছাড়তে চাইছেন

টম হল্যান্ড, হলিউড অভিনেতা
টম হল্যান্ড, হলিউড অভিনেতা

‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। প্রথম দিন থেকেই হাউজফুল। দর্শক-সমালোচক মহলে প্রশংসা পাচ্ছেন টম হল্যান্ড। এমন সাফল্য পেয়েও ‘স্পাইডারম্যান’ চরিত্র থেকে ইস্তফা নিতে চাইছেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ‘স্পাইডারম্যান’ চরিত্রটির সঙ্গে টম হল্যান্ড যেন মিশে গেছেন। তাকে ছাড়া ‘স্পাইডারম্যান’ কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে ভক্তদের জন্য।

‘পিপল’-এ দেয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড বলেছেন, ‘আমি প্রতিটি মিনিট উপভোগ করেছি। মার্ভেল ও সনির কাছে কৃতজ্ঞ। দারুণ লাগলো। আমি স্পাইডারম্যানকে বিদায় জানাতে না চাইলেও আমার মনে হয় আমি এখন প্রস্তুত চরিত্রটিকে বিদায় জানানোর জন্য।’

টম হল্যান্ড জানান, তিনি চান না তার জন্য নতুন কোনো প্রতিভা এই চরিত্রে কাজের সুযোগ থেকে বঞ্চিত হোক।

টম হল্যান্ডকে প্রথম দেখা যায় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিতে। এরপর মার্ভেলের ছয়টি ছবিতে ‘স্পাইডারম্যান’ চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে। / কইমই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ