বিনোদন

পানামা কাণ্ডে ঐশ্বরিয়াকে ৬ ঘণ্টা জেরা

ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন
পানামা কেলেঙ্কারি মামলায় সোমবার (২০ ডিসেম্বর) এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (ইডি) দিল্লি অফিসে হাজিরা দেন ঐশ্বরিয়া রাই বচ্চন। যেখানে প্রায় ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় বচ্চন বাড়ির পুত্রবধূকে। জিজ্ঞাসাবাদ শেষে একইদিন মুম্বাই ফিরে আসেন বলিউডের এই অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, এর আগেও দু্’বার সাবেক এই বিশ্বসুন্দরীকে তলব করা হয়েছিল। কিন্তু প্রতিবারই তদন্তকারীদের চিঠি দিয়ে নিষ্কৃতির আবেদন করেছিলেন অ্যাশ। সেই আবেদন গ্রহণও করেছিল ইডি। কিন্তু সোমবার (২০ ডিসেম্বর) আর তা হয়নি। এদিকে, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে দীর্ঘ সময় জেরা করার কারণে বেজায় চটেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী এবং সংসদ সদস্য জয়া বচ্চন। বিজেপির খারাপ দিন শুরু হতে চলেছে, এমনটা অভিশাপ দিয়েছেন ৭৩ বছর বয়সী এই তারকা। ২০১৬ সালে ‘মোসাক ফনসেকা’ নামের সংস্থাটি থেকে ‘পানামা পেপার্স’ ফাঁস হয়েছিল। ওই কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বিশ্বের প্রায় ৫০টি দেশের শতাধিক প্রভাবশালী ব্যক্তির। অভিযুক্তদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক। পানামা কাণ্ডের তদন্ত করতে একটি আন্তর্জাতিক স্তরে গঠন করা হয়েছে একটি টাস্ক ফোর্স। সেখানে রয়েছেন ভারতীয় তদন্তকারীরাও।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ