বিনোদন

শুরু হল ঢাকা রক ফেস্ট ২.০

ঢাকা রক ফেস্ট ২.০
ঢাকা রক ফেস্ট ২.০

শুরু হয়েছে রাজধানীর সবচেয়ে বড় সংগীতের আসর ‘ঢাকা রক ফেস্ট ২.০’।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির বসুন্ধরার নবরাত্রি হলে এ আসর বসেছে। ১৫টি ব্যান্ডদল নিয়ে দ্বিতীয়বারের মতো হচ্ছে এই উত্সব।

ব্যান্ডদলগুলো হলো, ওয়ারফেজ, অর্থহীন, অ্যাভয়েডরাফা, ক্রিপ্টিকফেট, ইনদালো, শুভযাত্রা, কনক্লুশন, সার্পনেল ম্যাথোড, আফটার্মাথ, ব্রক্ষ্মপুত্র, দি ট্রি, সাবকনসাস, ট্রাস, আরেকটা রক ব্যান্ড ও ক্যালিপসো।

কনসার্ট মানেই উন্মুক্ত স্থানে গানের আয়োজন হলেও এবারের উত্সবটিতে সেই আমেজ থাকছে না। কনভেনশন হলে সীমিতসংখ্যক দর্শক নিয়ে কনসার্টটি অনুষ্ঠিত হবে। ব্যান্ডপ্রেমীরা নির্ধারিত দর্শনীর বিনিময়ে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০ থেকেই কনসার্টের গেট খোলা হয় এবং কনসার্ট শুরু হবে সকাল ১১টায়।

উল্লেখ্য, গত বছর করোনার কারণে এই উত্সবটি আয়োজন করতে পারেনি আয়োজকরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ