বিনোদন

১০০ কোটি ডলার আয় করে শীর্ষে স্পাইডারম্যান

স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম
স্পাইডারম্যান: নো ওয়ে টু হোম

স্পাইডার-ম্যান ফ্র্যাঞ্চাইজির সর্বশেষ কিস্তি ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটি ডলারের বেশি আয় করেছে। ২০২১ সালের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রও এখন এটি। বক্স অফিসে আয়ের দৌড়ে চীনের তৈরি কোরিয়ান যুদ্ধের মহাকাব্য ‌‘দ্য ব্যাটল অফ লেক চাংজিন’কে হারিয়েছে স্পাইডারম্যান। ‘দ্য ব্যাটল অফ লেক চাংজিন’র বিশ্বব্যাপী আয় ৯০০ মিলিয়ন ছাড়িয়েছে।

মিডিয়া ডেটা অ্যানালিটিক্স ফার্ম কমস্কোরের মতে, ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’র আগে ২০১৯ সালের ‘স্টার ওয়ারস: দ্য রাইজ অফ স্কাইওয়াকার’ ১০০ কোটি ডলারের বেশি আয় করা শেষ মুভি। মহামারী শুরু হওয়ার পর থেকে হলিউডের অন্য কোনও প্রযোজনা সেই বক্স অফিসের মাইলফলক পৌঁছানোর কাছাকাছি আসেনি।

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ফিল্মের নতুন ছবিটির আয় বিশ্বব্যাপী বক্স অফিসে ১০০ কোটির ডলারের ঘর ছুঁয়েছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সিনেমার বাজার চীনে সনি ও ডিজনির সহপ্রযোজিত ছবিটি মুক্তি পায়নি। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ