বিনোদন

সাপ নিয়ে শুটিং করতে গিয়ে কামড় খেলেন পপগায়িকা

পপগায়িকা মায়েটা
পপগায়িকা মায়েটা

শুটিং করতে গিয়ে সাপের কামড় খেয়েছেন পপগায়িকা মায়েটা। চলতি বছরের এপ্রিলে জে জির ‘রক নেশন’-এ কাজ করতে চুক্তিবদ্ধ হন এ গায়িকা। সেই মিউজিক ভিডিওরই শুটিং চলছিল।

গত সপ্তাহে ইনস্টাগ্রাম এবং টুইটারে ঘটনার ফুটেজ শেয়ার করা হয়। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়। সংক্ষিপ্ত ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে, ২১ বছর বয়সী মায়েটা একটি কার্পেটে শুয়ে আছেন। তার চারপাশে সাপ। কালো জর্জেটের পোশাক পরা মায়েটা শুয়ে।

আর তার বুকের ওপর একটি কালো আর একটি সাদা সাপ। অবশ্য মায়েটাকে এ সময় ভয় না পেয়ে হাসতে দেখা যায়। আচমকা কালো সাপটি মায়েটার চিবুকে ছোবল দেয়।

ঘটনার আকস্মিকতায় হতবাক মায়েটাকে ছিটকে পেছনে সরে যেতে দেখা যায়। হাত দিয়ে সাপটিকে দূরে ঠেলে দেন তিনি। ক্যামেরার পেছন থেকে কাউকে বলতে শোনা যায়, 'ওহ! তাকে কামড়াল!'

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে মায়েটা লিখেছেন, ‘আপনাদের জন্য ভিডিও তৈরি করতে গিয়ে আমার যা হলো। এমনটা আর কখনো করব না।’

গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকে ভিডিওটি ৪ লাখ ৮০ হাজারবার দেখা হয়েছে। পিপল ম্যাগাজিনের মতে, মিউজিক ভিডিওটিতে যে সাপগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর কোনোটিই বিষাক্ত ছিল না। গায়িকা তার চিবুকে কামড় ছাড়া আর কোনো আঘাত পাননি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ