বিনোদন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মজয়ন্তী আজ

শিল্পাচার্য জয়নুল আবেদিন
শিল্পাচার্য জয়নুল আবেদিন

দেশের শিল্পকলা চর্চা ও বিকাশের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৭তম জন্মজয়ন্তী বুধবার ২৯ ডিসেম্বর। উপমহাদেশের প্রখ্যাত এ শিল্পী ১৯১৪ সালের এই দিনে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। শিল্পচর্চার পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন এমন এক কীর্তিমান পুরুষ, যার তুলনা তিনিই। জাতীয় অধ্যাপক শিল্পাচার্য জয়নুল আবেদিন কর্মজীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন জন্মভূমির শিল্প-সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণের চিন্তায়। বহু বিখ্যাত চিত্র এঁকেছেন তিনি। ১৯৪৩-এর বঙ্গদেশীয় ঐতিহাসিক দুর্ভিক্ষের পটভূমিতে তার আঁকা চিত্রমালা আজও এক ঐতিহাসিক অমূল্য দলিল।

তিনি একাই বড় শিল্পী হতে চাননি; স্বদেশভূমিতে একটি রুচিবান চারুশিল্পী সমাজের বিস্ফোরণ ঘটিয়ে সবাইকে সঙ্গী করে এগিয়ে যেতে চেয়েছেন। তার মানসে সদা জাগ্রত ছিল এক শিল্পী ও সমাজ সচেতন সংস্কারক। তাই ১৯৪৭ সালে দেশ বিভাগের পর জয়নুল আবেদিন জন্মভূমিতে প্রত্যাবর্তন করেছিলেন মাটির টানে, নাড়ির টানে। স্বদেশে নিজস্ব শিল্পাঙ্গন বা শিল্প পরিবেশ আর শিল্পী সমাজ গড়ে তোলার স্বপ্ন তার মতো কেউ দেখেননি। তাই ঢাকায় ফিরে শিল্পকলার বিকাশে একটি চারুকলা স্কুল প্রতিষ্ঠা করেন। কালক্রমে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউটে পরিণত হয়েছে। ১৯৭৬ সালে ৬২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

আয়োজন: শিল্পাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যৌথভাবে তিন দিনের লোকশিল্প মেলার আয়োজন করেছে। সকাল ১১টায় যৌথভাবে মেলার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ