হলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে নিজেই খবরটি জানিয়েছেন অভিনেতা।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিও বার্তায় হিউ জ্যাকম্যান বলেছেন, ‘আপনাদের জানাতে চাই যে আমি কোভিড পজেটিভ। আমার ঠাণ্ডা লেগেছে- গলায় অস্বস্তি আছে আর নাক দিয়ে পানি পড়ছে। তবে আমি ভালো আছি। সব কিছুই করতে পারছি। আশা করছি আমি দ্রুত সুস্থ হয়ে স্টেজে ফিরবো।’
নতুন বছরের শুরুতে হিউ জ্যাকম্যানের বেশ কয়েকটি কনসার্টে অংশ নেয়ার কথা ছিল। অভিনেতা করোনায় আক্রান্ত হওয়ায় সব শো বাতিল করে দেয়া হয়েছে। যারা অগ্রিম টিকেট কিনে রেখেছিলেন তাদের অর্থ ফেরত দিয়ে দেয়া হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: