করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। বুধবার সন্ধ্যায় নিজের ফ্যান পেজে এক পোস্টের মাধ্যমে শাবনূর তার করোনায় আক্রান্ত হওয়ার জানিয়েছেন।
বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ওয়েস্টমেড হাসপাতালে চিকিৎসাধীন।
জানা যায়, ২৭ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স-রে করাতে যান শাবনূর। হাসপাতালের যাবতীয় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে সিডনির বাসায় ফেরেন। বাসায় ঢুকতেই হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়েছেন শাবনূর।
বুধবার সিডনির স্থানীয় সময় দুপুর দুইটায় হাসপাতালে ভর্তি হন শাবনূর।
তিনি জানান, করোনা প্রতিরোধী দুটি টিকা নিয়েও আক্রান্ত হয়েছেন। তার ব্রিদিং প্রবলেমের পাশাপাশি খুসখুসে কাশি আছে। মাথাব্যথা, বুকে ব্যথা ও খাওয়ার অরুচি আছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: