ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী এ আর রহমানের বড় মেয়ে খাতিজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। পাত্র শব্দ প্রকৌশলী রিয়াসদিন শেখ মোহাম্মদ। গত ২৯ ডিসেম্বর সম্পন্ন হয়েছে বাগদান। দিনটি ছিলো খাতিজার জন্মদিনও।
ইন্সটাগ্রামে নিজেই বাগদানের ছবি শেয়ার করেন এ আর রহমান কন্যা। অনুষ্ঠানটিতে গোলাপি এবং রূপালি রঙের একটি শাড়ি পড়ে উপস্থিত ছিলেন তিনি।
ক্যাপশনে খাতিজা লিখেন,সৃষ্টিকর্তার মেহেরবানিতে রিয়াসদিন শেখ মোহাম্মদের সঙ্গে আমার বাগদানের খবরটি আপনাদের জানাতে পেরে আমি আনন্দিত।
করোনার কারণে বিশেষ কোন আয়োজন ছিলো না অনুষ্ঠান ঘিরে। চেন্নাইয়ে শুধুমাত্র পরিবারের কাছের সদস্যরাই উপস্থিত ছিলেন। এমনকি বিয়েতেও থাকবেন তার কাছের লোকরাই।
এ আর রহমান ও সায়রা দম্পতির ঘরে দুই মেয়ে ও এক ছেলে। ছোট মেয়ের নাম রাহিমা। আর একমাত্র ছেলের নাম আমিন রহমান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: