আবারও করোনায় আক্রান্ত হয়েছেন বিশিষ্ট অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর। এরআগেও তিনি করোনায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ছিলেন।
তার শরীরে কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন আসাদুজ্জামান নূর।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ জানিয়েছেন, জাতীয় সংসদ অধিবেশনে যাওয়ার জন্য করোনা পরীক্ষা করেছিলেন নূর ভাই। তখন তার রেজাল্ট পজিটিভ আসলে সংসদে না গিয়ে তিনি বাসায় চলে যান। বর্তমানে বাসাতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: