বিনোদন

আলাদা হলেন ধানুশ-ঐশ্বরিয়া

ধানুশ-ঐশ্বরিয়া
ধানুশ-ঐশ্বরিয়া

সংসার ভাঙ্গল তামিল সুপারস্টার ধানুশের। এক টুইট বার্তায় স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ১৮ বছরের বিবাহবিচ্ছেদের ঘোষণা জানিয়েছেন এ অভিনেতা।

টুইটারে ধানুশ লিখেছেন, ‘বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদের ১৮ বছরের পথচলা। এই যাত্রা দীর্ঘ হয়েছে বোঝাপড়া, সামঞ্জস্য এবং মানিয়ে নেওয়ায়। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি, যেখানে আমাদের পথ আলাদা। ঐশ্বরিয়া এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি...।’

টুইটারে একই বার্তা দিয়ে ভক্তদের ঐশ্বরিয়া রজনীকান্ত তাঁদের সিদ্ধান্তকে সম্মান করার অনুরোধ জানিয়ে এমন পরিস্থিতি স্বাভাবিক ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

২০০৪ সালে ধানুশ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে বিয়ে করেন। ২০০৬ ও ২০১০ সালে তাঁদের ঘরে দুই পুত্রসন্তান জন্মগ্রহণ করে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ