বিনোদন

স্বেচ্ছায় করোনা আক্রান্ত হয়ে সংগীত শিল্পীর মৃত্যু

ভ্যাকসিন বিরোধী চেক রিপাবলিকের লোকগানের শিল্পী হানা হোরকা
ভ্যাকসিন বিরোধী চেক রিপাবলিকের লোকগানের শিল্পী হানা হোরকা

ইচ্ছাকৃত করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেলেন ভ্যাকসিন বিরোধী চেক রিপাবলিকের লোকগানের শিল্পী হানা হোরকা। খবর বিবিসির।

৫৭ বছর বয়সী হানা হোরকা টিকাও নেননি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে লিখেছেন যে তিনি সুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু এর দু’দিন পরেই তিনি মারা যান।

হোরকার ছেলে জ্যান রেক জানান, তিনি এবং তার বাবা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার মা ইচ্ছাকৃত সংক্রমিত হয়েছিলেন, যাতে তিনি সুস্থ হওয়ার পর বিভিন্ন জায়গায় তার যাতায়াতে সহজ হয়।

চেক রিপাবলিকে সিনেমা হলে, বার এবং ক্যাফেসহ বিভিন্ন জায়গায় ঢুকতে হলে টিকা সনদ দেখাতে হয়। যদি সেটি না থাকে, তাহলে করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ দেখাতে হবে। জ্যান রেক বলেন, তার মা চেক রিপাবলিকের অন্যতম পুরনো একটি লোকগান দলের সদস্য। তিনি করোনাভাইরাসে সংক্রমিত হতে চেয়েছিলেন, যাতে বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে তার বিধি-নিষেধ কম থাকে।

মারা যাবার দু’দিন আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আমি সুস্থ হয়ে যাচ্ছি। এখন থিয়েটার হবে, কনসার্ট হবে।’ কিন্তু রোববার রাতে তিনি মারা যান। বাইরে হাঁটতে যাবার জন্য তিনি যখন তৈরি হচ্ছিলেন তখন আকস্মিকভাবে তার পিঠে ব্যথা শুরু হয়। একপর্যায়ে তিনি বেডরুমে শুয়ে পড়েন। মাত্র ১০ মিনিটের মধ্যেই তিনি মারা গেছেন বলে তার ছেলে জানিয়েছেন।

বুধবার চেক রিপাবলিকে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এই সংগীত শিল্পীর স্বামী ও সন্তান টিকা গ্রহণ করেছেন এবং ক্রিসমাসের সময় তারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু ওই সঙ্গীতশিল্পী মনে করতেন টিকা নেয়ার চেয়ে আক্রান্ত হয়ে যাওয়া ভালো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ