বিনোদন

সারোগেসির মাধ্যমে মা হলেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস
প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস দম্পতির কোল জুড়ে এসেছে সন্তান। তবে প্রকৃতির স্বাভাবিক নিয়মে নয়, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তাদের সন্তান। শুক্রবার রাতে নিজেদের ইনস্টাগ্রাম একাউন্টে আলাদাভাবে খবরটি দেন প্রিয়াঙ্কা-নিক দুজনেই।

পোস্টে তারা লিখেছেন, “আমরা অতীব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে এনেছি। বিশেষ এই সময়ে আমরা পরিবারের দিকে মনোযোগী। সবাই আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন বলে আশা করছি।”

৩৯ বছর বয়সী প্রিয়াঙ্কা ও ২৯ বছর বয়সী নিক জোনাস তাদের বিয়ের তৃতীয় বার্ষিকী উদযাপনের পরপরই সন্তান আসার খবর দিলেন।

২০১৮ সালের ডিসেম্বরে ১০ বছরের ছোট আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ে হয়। নিক-প্রিয়াঙ্কার মধ্যে ভালোবাসার কমতি নেই। তবে সংসার করলেও কবে তাদের ঘরে আসবে সন্তান সেই অপেক্ষায় ছিল অনুরাগীরা। এবার সেই অপেক্ষার প্রহর শেষ হলো নিক-প্রিয়াঙ্কা ভক্তদের। / পিংক ভিলা, হিন্দুস্তান টাইমস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ