বিনোদন

আমেরিকার কিংবদন্তি গায়ক মিট লৌফ আর নেই

রক লিজেন্ট মারভিন লি আডে, মিট লৌফ, মার্কিন গায়ক / ABC News
রক লিজেন্ট মারভিন লি আডে, মিট লৌফ, মার্কিন গায়ক / ABC News

আমেরিকার কিংবদন্তি গায়ক মিট লৌফ আর নেই। ৭৪ বছর বয়সে মারা গেছেন তিনি। মৃত্যুর খবর তার ফেসবুক পেজে পোস্ট করেছে পরিবার। ওই পোস্টে বলা হয়েছে, ‘দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমাদের জানাতে হচ্ছে যে, অতুলনীয় মিট লৌফ মারা গেছে। মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী।’

সর্বকালের সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে মিট লৌফ ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবাম। বিশ্বব্যাপী প্রায় ১০০ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয় এই গায়কের। এ ছাড়া লৌফ ‘ফাইট ক্লাব, ‘দ্য রকি হরর পিকচার শো’ এবং ‘ওয়েইনস ওয়ার্ল্ড’-এর মতো বিখ্যাত ছবিতেও অভিনয় করেন।

৯০-এর দশকে লৌফের হিট গান ‘আই উ’ড ডু এনিথিং ফর লাভ (বাট আই উ’ন্ট ডু দ্যাট)’ ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিক্রিত ছিল, যা তাকে এনে দেয় গ্র্যামি অ্যাওয়ার্ড।

ডালাসে জন্ম এই গায়কের মূল নাম মারভিন লি আডে। তবে মাইকেল নামেও পরিচিত ছিলেন তিনি। ‘ব্যাট আউট অব হেল ট্রিলজি’, দিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান লৌফ। এই ট্রিলজি অ্যালবাম মিলিয়ন কপি বিক্রি হয়। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ