বিনোদন

লতা মঙ্গেশকর এখন করোনামুক্ত

ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর
ভারতীয় জগদ্বিখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর

করোনামুক্ত হলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর। চিকিৎসকরা জানান, তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন তিনি।

রবিবার বিকেলে ভারতীয় সংবাদমাধ্যমকে এ খবর জানান ভারতের মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। করোনায় আক্রান্ত হয়ে গত ৮ই জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ৯২ বছর বয়সী কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। বার্ধক্যজনিত শারীরিক জটিলতার কারণে তাকে সেদিনই নেয়া হয় আইসিইউতে।

তবে, মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন, করোনা এবং নিউমোনিয়া থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি।

রাজেশ টোপে বলেন, লতা মঙ্গেশকরের চিকিৎসকের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন। তিনি ভেন্টিলেটরে ছিলেন, কিন্তু, তিনি এখন আর ভেন্টিলেটরে নেই। শুধু অক্সিজেন দেওয়া হচ্ছে তাকে। তিনি ডাক্তারের সঙ্গে কথাও বলেছেন। এখনও কিছু দুর্বলতা আছে, কিন্তু তিনি এখন অনেক ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ