বিনোদন

মাইকেল জ্যাকসনকে নিয়ে আবেগে ভাসলেন জ্যানেট

মাইকেল জ্যাকসন এবং বোন জ্যানেট জ্যাকসন
মাইকেল জ্যাকসন এবং বোন জ্যানেট জ্যাকসন

জ্যাকসন পরিবারের সবচেয়ে জনপ্রিয় তারকা মাইকেল জ্যাকসন। তাকে নিয়ে কিংবদন্তির শেষ নেই। মাইকেলের সঙ্গে বোন জ্যানেট জ্যাকসনের সম্পর্কেও তৈরি হয়েছে নানা কিংবদন্তি। সম্প্রতি জ্যানেটের তথ্যচিত্রে বিভিন্ন বিষয়ের পাশাপাশি তার নিজের এবং মাইকেল জ্যাকসন সম্পর্কিত কিছু সত্য তিনি তুলে ধরেছেন। জ্যানেট তার জীবনের কথার শুরুতে বাবা জো জ্যাকসন সম্পর্কে বিরূপ মত প্রকাশ করেন। জো নানা ক্ষেত্রে জ্যানেটকে নিয়ন্ত্রণ করতে চাইত। মাইকেলের সঙ্গেও তার সম্পর্কটা সহজ ছিল না। বিশেষত, ১৯৮২ সালে ‘থ্রিলার’ অ্যালবামটি বের হলে তখন থেকে মাইকেলের মধ্যে পরিবর্তন দেখা যায়। জ্যানেট বলেন, ‘আমি তখনই অনুভব করি আমাদের মধ্যে জটিলতা তৈরি হচ্ছে। একটা কিছু বদলে যাচ্ছিল।’

মাইকেল এবং র্যানডি জ্যাকসনের মাদক গ্রহণ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, একটি পার্টিতে গায়ক-অভিনেতা ডেভিড বোয়ি নিজে মাদক গ্রহণ করছিলেন এবং অন্যদের মাদক গ্রহণের আমন্ত্রণ করেন। র্যানডি জ্যাকসন বলেন, ‘আমরা জানতাম না জিনিসটা আসলে কী! আমরা তাই প্রত্যাখ্যান করি।’ মাইকেল ক্রমাগত সাফল্য পেয়ে চলছিলেন আর সেটা জ্যানেটের ক্যারিয়ারের জন্য প্রতিকূলতা তৈরি করে। জ্যানেট নিজে কখনো মাইকেলকে ছাড়িয়ে যেতে চাননি, কিন্তু মিডিয়া বারবার মাইকেলের সঙ্গে তার তুলনার মাধ্যমে বিষয়টি জটিল করে তোলে। জ্যানেট অবশ্য বলেছেন ‘জ্যাকসন’ নামের কারণে তার বহু সুযোগও তৈরি হয়েছিল। অন্য দিকে এ নামের কারণেই তাকে সমস্যায় পড়তে হয়েছে। এ সময় মাইকেলের ছায়া থেকে বের হয়ে জ্যানেট নিজের একটি পরিচিতি তৈরি করতে চেয়েছিলেন।

কিন্তু সেখানেও মাইকেলের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের কারণে জ্যানেটকে ভুগতে হয়েছে। ১৯৯৩ সালে ১৩ বছরের একটি ছেলে মাইকেলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলে। জ্যানেট এ সময় কোকা-কোলার সঙ্গে একটি চুক্তিতে যাচ্ছিলেন। কিন্তু মাইকেলের এ ‘কেলেঙ্কারি’র কারণে কোকা-কোলা চুক্তিটি বাতিল করে। জ্যানেট অবশ্য মনে করতেন তার ভাই নির্দোষ এবং পরে আদালতে তিনি নির্দোষ প্রমাণিত হন। জ্যানেট এ সম্পর্কে বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। আমার ভাইকে লোকে ভুল না বুঝলে এমন হতো না।’

পরবর্তী সময়ে জ্যানেট তার ভাইকে সহায়তা করার চেষ্টা করেন। একসঙ্গে একটি গান রেকর্ড করার চিন্তা করা হয়েছিল। কিন্তু রেকর্ড কোম্পানি তাদের সেটে জ্যানেটকে রাখতে চায়নি। জ্যানেটের মতে, মাইকেলের আশপাশে এমন কিছু মানুষ ছিল, যারা মাইকেলকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইত। এসব কারণে মাইকেল ধীরে ধীরে পরিবার থেকে আলাদা হয়ে যান। মাইকেলের সঙ্গে এসব দূরত্ব তৈরি হলেও জ্যানেট ও মাইকেলের মধ্যে আবেগ কাজ করত। মাইকেলের মৃত্যুর আগে শেষবার একটি পারিবারিক অনুষ্ঠানে তারা সুন্দর সময় কাটান এবং একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। / ভ্যারাইটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ