বিনোদন

বাংলা একাডেমির সভাপতি হলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন
বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন

বাংলা একাডেমির নতুন সভাপতি পদে নিয়োগ পেয়েছেন একুশে পদক পাওয়া খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। আগামী ৩ বছর এই পদে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সেলিনা হোসেনের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নিয়োগের শর্ত সম্পর্কে বলা হয়েছে, তিনি অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করবেন। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে।

গেল ৩০ নভেম্বর শিক্ষাবিদ, গবেষক, অধ্যাপক ড. রফিকুল ইসলামের মৃত্যুতে বাংলা একাডেমির সভাপতি পদ খালি হয়। সেলিনা হোসেন তার স্থলাভিষিক্ত হলেন।

সেলিনা হোসেন গণমাধ্যমকে বলেন, এতো বড় দায়িত্ব পেয়ে আমি চিন্তাগ্রস্ত। একই সঙ্গে কাজ নিয়েও ভাবছি। কীভাবে সুন্দর করে গুরুদায়িত্ব পালন করা যায়। সবমিলিয়ে আমি আনন্দিত।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে বাংলায় বিএ অনার্স এবং ১৯৬৮ সালে এমএ পাস করেন তিনি।

সেলিনা হোসেন দীর্ঘদিন বাংলা একাডেমিতে চাকরি করেছেন। একাডেমির পরিচালক পদে থাকা অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন। পরে সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ শিশু একাডেমির।

সেলিনা হোসেনের গল্প-উপন্যাস ইংরেজিসহ অন্যান্য ভাষায় অনূদিত হয়েছে। সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১০ সালে একুশে পদক পান। সে বছরই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট উপাধি দেয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ