বিনোদন

কেন শপথ নিলেন না ডিপজল-রুবেল-মৌসুমীরা

কেন শপথ নিলেন না ডিপজল-রুবেল-মৌসুমীরা
কেন শপথ নিলেন না ডিপজল-রুবেল-মৌসুমীরা

নানা নাটকীয়তার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ শিল্পী সমিতির শপথ নিলেন ইলিয়াস কাঞ্চন-নিপুণসহ নবনির্বাচিত সদস্যরা। শপথ অনুষ্ঠানে কাঞ্চন-নিপুণদের শপথ বাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চনের কাছে পরাজিত সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি মিশা সওদাগর।

রোববার (৬ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির স্টাডি রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তবে প্রশ্ন উঠেছে কেন শপথ অনুষ্ঠান বয়কট করলেন ডিপজল-রুবেল-মৌসুমীরা। তারা সবাই মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচিত। ভোট শেষে নানা অভিযোগের ভিত্তিতে প্রার্থীতা হারিয়েছেন জায়েদ খান। তাই জিতেও সাধারণ সম্পাদকের পদে হারালেন জায়েদ- এমন ক্ষোভ থেকেই তারা শপথ অনুষ্ঠানে আসেননি বলে এফডিসি পাড়ায় গুঞ্জন চলছে ।

শোনা যাচ্ছে, জায়েদ নাকি নিজ প্যানেলের বিজয়ী প্রার্থীদের নিয়ে আলাদা শপথের আয়োজন করবেন ।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলের কয়েকজনও জিতেছেন। কিন্তু তাদের কেউ শপথ নেননি। এই তালিকায় আছেন ডিপজল, রুবেল ও মৌসুমীর মতো তারকারা। যদিও মিশা সওদাগর উপস্থিত হয়ে প্রাক্তন সভাপতি হিসেবে শপথ পাঠ করিয়েছেন ইলিয়াস কাঞ্চনকে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ