বিনোদন

জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত

জায়েদ খান
জায়েদ খান

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রাথমিকভাবে জয়ী জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিলের সিদ্ধান্তকে হাইকোর্ট স্থগিত করেছে। নিপুনের করা আবেদনের পর আপিল বোর্ড গত শনিবার ঐ সিদ্ধান্ত নিয়েছিল। আজ সেই সিদ্ধান্তকে স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

জায়েদ খানের করা আবেদন শুনানি নিয়ে সোমবার (৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জায়েদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। এর ফলে পদ হারান তিনি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এই সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এর প্রাথমিক ফলাফলে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগে তার প্রার্থিতা বাতিল করেছে আপিল বোর্ড।

এর আগে নির্বাচনের আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করে। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন নিপুণ। তবে, নিপুণের এই বিজয়কে মেনে নিতে নারাজ জায়েদ খান। তিনি উল্টো দাবি করেছেন, আপিল বোর্ডই অবৈধ। তাই তিনি আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে আসেন। এমনকি শপথগ্রহণ অনুষ্ঠানেও আসেননি গত দুই মেয়াদের এই সাধারণ সম্পাদক।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ