বিনোদন

বিয়ে করলেন ছোটপর্দার সারিকা

সারিকা সাবরিন ও তার স্বামী বি আহমেদ রাহি
সারিকা সাবরিন ও তার স্বামী বি আহমেদ রাহি

পারিবারিকভাবে বিয়ে করলেন ছোটপর্দার জনপ্রিয় মুখ সারিকা সাবরিন। গত ২ ফেব্রুয়ারি তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার বি আহমেদ রাহি তার স্বামীর নাম। পারিবারিক সূত্রে জানা যায়, রাহি মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন।

মঙ্গলবার রাতে সারিকা তার বিয়ের খবর নিশ্চিত করে বলেন, দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সারিকা বলেন, যে বিশ্বাস ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারাজীবন যেন এটা বজায় থাকে। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।

২০০৬ সালে মডেলিং শুরু করেন। তারপর বাংলালিংকের বিজ্ঞাপনের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। ২০১০ সালে নির্মাতা আশুতোষ সুজনের ‘ক্যামেলিয়া’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।

সারিকা ২০১৪ সালে ১২ আগস্ট ব্যবসায়ী ফাহিম করিমকে বিয়ে করেছিলেন। ওই সংসারে সারিকার একটি কন্যা সন্তান রয়েছে। ২০১৬ সালে সারিকার ওই সংসার ভেঙে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ