বিনোদন

ভালোবাসা দিবসে বিয়ের ঘোষণা দিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা!

প্রসেনজিৎ-ঋতুপর্ণা
প্রসেনজিৎ-ঋতুপর্ণা

টলিউড সুপার স্টার প্রসেনজিৎ-ঋতুপর্ণা। দর্শকের বহুদিনের প্রীয় এই জুটি এবার সাত পাকে বাঁধছেন একে অন্যকে। বিশ্ব ভালোবাসা দিবসে নিজেদের সোশ্যাল মিডিয়ায় একথা শেয়ার করেন এই তারকা জুটি।

যা রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছে চারদিকে। ‘থ’ হয়ে গেছেন দর্শকমহল। সত্যিই কি বিয়ে করতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা- এটি অনেকেই বিশ্বাস করতে চাইছেন না। তবে বিশ্বাস না করে উপায় নেই। তারা বিয়ের আগাম নিমন্ত্রণপত্রও দিয়ে ফেলেছেন।

ভালোবাসা দিবসের শুভক্ষণেই বিয়ের মত এত বড় সিদ্ধান্তের ঘোষণা ব্যাপক আলোচনার জন্য দিয়েছে। টলিউডের অনেকেই এটাকে সাহসী ঘোষণা বলছেন।

ভালোবাসা দিবসের দিন এই খবর প্রকাশ্যে আসতেই সরগম হয়ে উঠেছে নেট দুনিয়া। আনন্দে আত্মহারা দর্শককূল । কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে , সত্যিই কি বিয়ে করছেন এই তারকা জুটি!

এদিন নিজেদের ইন্সটাগ্রাম পেজে একটা ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন দুই তারকাই। স্ক্রিনে প্রথমেই ফুটে উঠছে, প্রসেনজিত্‍ ওয়েডস ঋতুপর্ণা। এরপর ঠিক বিয়ের নিমন্ত্রণপত্রের আদলে ঘোষণা। সেখানে লেখা, ‘সবিনয় নিবেদন, মহাশয়/ মহাশয়া, বিগত ৩ দশকেরও বেশি সময় ধরে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে নতুনভাবে আমরা আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিত্‍ ওয়েডস ঋতুপর্ণা। গুরুজনদের আশীর্বাদ আর সবার ভালোবাসা নিয়ে ভবিষ্যতে পথ চলতে চাই।

পাকা দেখা থেকে বিয়ের সব দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তাঁর টিম হাট্টিমাটিম। বিয়ের ঘটকালির দায়িত্বে আছেন পল্লবী চট্টোপাধ্যায়। তত্ত্বাবধানে আছেন মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের দ্বারা ত্রুটি মার্জনীয়। বিনীত, বিনীতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। বিয়ে সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য কোনওরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে।’ আসলে সম্প্রতি নতুন একটি ছবিতে কাজ করতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি। আর সেই ঘোষণার এই ভিন্ন পন্থাই হল ডিজিটাল নিমন্ত্রণ পত্র।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ