বিনোদন

শাহরুখ-দীপিকার নতুন সিনেমা শ্যুটিং স্পেনে

বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন
বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন

খুব শিগগিরই স্পেনে উড়াল দিচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ‘পাঠান’ সিনেমার শুটের জন্য আগামী মাসে স্পেনে যাচ্ছেন তারা। মিড-ডের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবর, গত বছরের অক্টোবরে একটি রোমান্টিক গানের শুটের জন্য স্পেনের ম্যালোর্কায় যাওয়ার কথা ছিল। অবশেষে সেই কাজ মার্চে শুরু হচ্ছে।

পরিচালক সিদ্ধার্থ আনন্দের ইচ্ছা, সৈকত ও পাহাড়ের সৌন্দর্য ধারণ করতে। শাহরুখ ও দীপিকার সঙ্গে সেখানে যাবেন জন আব্রাহাম। সেখানে অ্যাকশন দৃশ্যও ধারণ হবে।

গত বছরের অক্টোবরে ১৭ দিনের শিডিউল নির্ধারণ করা ছিল। কিন্তু মাদক মামলায় আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর সেই শুট ফ্লোরে গড়ায়নি।

বিভিন্ন খবরে প্রকাশ, সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। বিশেষ ভূমিকায় দেখা যাবে ডিম্পল কাপাডিয়াকে।

২০১৮ সালে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’র পর বলিউড বাদশাহ ‘পাঠান’ দিয়ে বড় পর্দায় ফিরবেন। বক্স অফিসে ‘জিরো’ ব্যর্থ হয়েছিল। ‘পাঠান’ সম্ভবত মুক্তি পাবে ২০২২ সালে। ৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি।

উল্লেক্ষ্য, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের অ্যাকশন থ্রিলার ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু হয় ২০২০ সালের নভেম্বরে। এ ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ