বিনোদন

লর্ড অব দ্য রিংসের কার্টুন ভার্সন দেখা যাবে ২০২৪ সালে

দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ওয়ার অব দ্য রোহিররিম
দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ওয়ার অব দ্য রোহিররিম

ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশন ও নিউ লাইনের অ্যানিমেশন সিনেমা "দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ওয়ার অব দ্য রোহিররিম" ২০২৪ সালের ১২ এপ্রিল মুক্তি পাচ্ছে।

সোলা এন্টারটেইনমেন্টে গত বছর থেকে সিনেমাটির অ্যানিমেশনের কাজ চলছে। ওয়ার্নার ব্রাদার্স বলছে, সিনেমায় কারা কণ্ঠ দেবেন শিগগিরই তার ঘোষণা আসবে।

অ্যানিমেটেড সিনেমাটিতে রোহানের পরাক্রমশালী রাজা হেলম হ্যামারহ্যান্ডের সময়ের কথা উঠে আসবে। কেনজি কামিয়ামা ব্লেড রানার: ব্ল্যাক লোটাস ও ঘোস্ট ইন দ্য শেল: স্ট্যান্ড অ্যালোন কমপ্লেক্স পরিচালনা করেছেন। জেফরি অ্যাডিস ও উইল ম্যাথিউসের গল্প থেকে রোহিররিমের কাজ করা হয়েছে।

নেটফ্লিক্সে প্রচারিত দ্য ডার্ক ক্রিস্টাল: এজ অব রেজিস্ট্যান্সের জন্য জনপ্রিয় জেফরি। দুই দশক আগে ২০০১ সালে নিউ লাইন থেকে মুক্তি পায় চলচ্চিত্র নির্মাতা জ্যাকসনের লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং। জ্যাকসনের তৃতীয় ছবি, রিটার্ন অব দ্য কিং। সিনেমাটি অস্কারে সেরা ছবির পুরস্কার জিতেছিল। তার তিনটি সিনেমাই তুমুল জনপ্রিয়তা পায়। সব মিলিয়ে এ ছবিগুলো থেকে ২৯০ কোটি ডলারের বেশি আয় হয়েছিল।

লেখক জেআরআর টলকিয়েনের উপন্যাস ‘দ্য হবিট’-এর মাধ্যমে আবারো কাজে ফিরছেন জ্যাকশন আর এটি হবে প্রিক্যুয়েল। / দ্য হলিউড রিপোর্টার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ