বিনোদন

১০ দিনে সংগীতের ৩ কিংবদন্তির বিদায়

সংগীতের ৩ কিংবদন্তির বিদায়
সংগীতের ৩ কিংবদন্তির বিদায়

লতা মঙ্গেশকরের পর গতকাল (১৫ ফেব্রুয়ারি) রাতে বিদায় নিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। মৃত্যুর সেই খবরের কিছুক্ষণ পরই নতুন শোক সংবাদ এলো সংগীতাঙ্গনে। এবার না ফেরার পথে যাত্রা করলেন উপমহাদেশের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতীয় সংগীত জগতের তিন নক্ষত্রের পতন হয়েছে।

এদের মধ্যে বাপ্পির বয়সই কম। মাত্র ৬৯ বছর বয়সে ভক্তদের কাদিয়ে চলে গেলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’ রোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার দিবাগত রাতে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাপ্পি লাহিড়ী একাধারে ছিলেন গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। সংগীতাঙ্গনে তিনি বাপ্পি-দা নামেও সমধিক পরিচিত ছিলেন। হিন্দি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়া এই শিল্পীর দুই বাংলাতেই অগণিত ভক্ত রয়েছে। বাংলা চলচ্চিত্রের অনেক কালজয়ী গানে কণ্ঠ দিয়েছেন বাপ্পি দা।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৯০ বছর বয়সে প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর গত ৬ ফেব্রুয়ারি আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যু হয়।

আর এর মাধ্যমে মাত্র ১০ দিনের ব্যবধানে ভারতের সংগীতাঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ