বিনোদন

এবার যুক্তরাষ্ট্র মাতাবে জেমস

গায়ক জেমস
গায়ক জেমস

বাংলাদেশের সংগীতের সবচেয়ে পোস্টার জেমস। নগর বাউল ব্যান্ডের এই তারকা লাইভ কনসার্টের জন্য যাচ্ছেন আমেরিকা। মিউজিকের এই কিংবদন্তির লাইভ কনসার্ট মানেই দর্শক-শ্রোতাদের অবিশ্বাস্য উন্মাদনা। ৫৭ বছর বয়সে এসেও এখনো দাপটের সঙ্গে সংগীত পরিবেশন করে যাচ্ছেন নগরবাউল।

আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ধারণা করা হচ্ছে নন্দিত এই সংগীত তারকা এবার যুক্তরাষ্ট্র মাতাবেন। সেখানকার লাস ভেগাসে অনুষ্ঠিতব্য একটি বিশাল আয়োজনে থাকছেন তিনি। সেই আয়োজনের শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন খবরটি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। এছাড়া ইতোমধ্যে জেমসকে নিয়ে একটি পোস্টারও এসেছে প্রকাশ্যে। যেখানে অনুষ্ঠানের তথ্য সমেত জেমসের উপস্থিত থাকার কথা উল্লেখ রয়েছে।

বিনোদনের শহর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত লাস ভেগাস। সেখানেই এবার হতে যাচ্ছে ‘বঙ্গ সম্মেলন’। এটি বহির্বিশ্বে বাঙালিদের সবচেয়ে বড় আয়োজন। দীর্ঘ ৪২ বছর ধরে হয়ে আসছে এই জমজমাট সম্মেলন।

জানা গেছে, আগামী ১ থেকে ৩ জুলাই অনুষ্ঠিতব্য এবারের বঙ্গ সম্মেলনে ভারত ও বাংলাদেশের অনেক তারকা অংশ নেবেন। গান, ফ্যাশন, নাটক, রিয়্যালিটি শো মিলিয়ে বিভিন্ন ধাপে বাঙালিদের মনোরঞ্জন করতে প্রায় ১০০ শিল্পী উপস্থিত থাকবেন।

ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা ৫২ বছর আগে আমেরিকায় প্রতিষ্ঠা করেন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল-সিএবি বা বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনেই বঙ্গ সম্মেলন হয়ে আসছে। এটি নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স-এনএবিসি নামেও পরিচিত।

গত ২৬ জানুয়ারি আয়োজনটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন শাকিব খান। যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে ‘মাছের ঝোল’ নামের একটি রেস্টুরেন্টে সেই চুক্তিসাক্ষর হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ