বিনোদন

অনুমতি ছাড়া যৌথ ভূসম্পত্তি বিক্রি

অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে মামলা ঠুকেছেন ব্র্যাড পিট

অনুমতি ছাড়া যৌথ ভূসম্পত্তি বিক্রি করার জোলির বিরুদ্ধে পিটের মামলা
অনুমতি ছাড়া যৌথ ভূসম্পত্তি বিক্রি করার জোলির বিরুদ্ধে পিটের মামলা

যৌথ ভূসম্পত্তি বিক্রি করে দেয়ায় অ্যাঞ্জেলিনা জোলি বিরুদ্ধে মামলা ঠুকেছেন ব্র্যাড পিট। বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে পিটের পক্ষ থেকে এ সংক্রান্ত আইনি নথি দাখিল করা হয়েছে।

ফ্রান্সের একটি গ্রামে যৌথভাবে বিশাল ভূসম্পত্তি কিনেছিলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সেই ভূসম্পত্তিতে আছে প্রাসাদসম বাড়ি এবং আঙুর বাগান। পিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি নিজের অংশ বিক্রি করে দিয়েছেন। এ কারণে জোলির বিরুদ্ধে মামলা ঠুকেছেন পিট।

আইনি নথিতে অভিযোগ করা হয়েছে, শর্ত ছিল পরস্পরের অনুমতি ছাড়া ওই সম্পত্তির কোনো অংশ বিক্রি করা যাবে না। কিন্তু জোলি শর্ত ভেঙেছেন। পিটের অনুমতি ছাড়াই রাশিয়ার এক ব্যবসায়ীর কাছে নিজের অংশ বিক্রি করে দিয়েছেন জোলি। এতে ক্ষতি হয়েছে ব্র্যাড পিটের। কারণ, ওই আঙুর বাগানে পিটের অনেক বিনিয়োগ আছে।

২০০৮ সালে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি বাড়ি ও ওয়াইন তৈরির আঙুর বাগান নিয়ে শ্যাতু মিরাভেল নামের এই সম্পত্তি কেনেন জোলি-পিট। ২০১৪ সালে সেখানেই বিয়ে করেন তারা।

এই বিষয়ে জোলি কিংবা তার আইনজীবী এখনো কোনো মন্তব্য করেননি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ