বিনোদন

জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে বই পড়ার বিকল্প নেই: আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জ্ঞানভিত্তিক, সৃজনশীল বাংলাদেশ গড়তে বই পড়ার কোন বিকল্প নেই।

তিনি বলেন, ‘বই মানুষকে কল্পনা শক্তি বৃদ্ধি এবং সৃজনশীল হতে সহায়তা করে। একটি বই বা কবিতা মানুষকে যতটুকু প্রভাবিত করতে পাওে, অন্য কিছু তা পারে না।’

প্রতিমন্ত্রী আজ আগারগাঁওস্থ বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ‘ডিজিটাল বুক আর্কাইভ’ অ্যাপ ‘বই চিত্র’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনের পর আামাদের পরবর্তী লক্ষ্য উদ্ভাবনী বাংলাদেশ বিনির্মাণ করা। তাঁর ভাষায়, যেখানেই সমস্যা, সেখানে সমাধান, সেখানেই সম্ভাবনা, সেখানেই উদ্ভাবন।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল, ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শমী কায়সার।

পলক বলেন, আইসিটিতে বাংলাকে সমৃদ্ধ করার লক্ষ্যে সারাদেশে ৭১টি লাইব্রেরিকে ডিজিটালাইজ করা হচ্ছে। একটি ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি করা হবে যেখানে মানুষ লাখ লাখ বই স্ব স্ব গ্রামে বসে সাবসক্রাইব করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আলোকিত মানুষ হতে বই পড়ার অভ্যাস গড়তে সকলের প্রতি আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী ভাষা ও সাহিত্যের ডিজিটাল আর্কাইভ ‘বই চিত্র’ মোবাইল অ্যাপ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, বইচিত্র’ বাংলাদেশের বুক আর্কাইভ অ্যাপ। ডিজিটাল লাইব্রেরী ফরম্যাটে এই আর্কাইভটি তৈরি করা হয়েছে। এই আর্কাইভে থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, শিশু-কিশোর সাহিত্য, সাহিত্য সমালোচনা এবং অন্যান্য বিভিন্ন বিষয় ভিত্তিক বই। কেবল টেক্সট ফরম্যাটে নয়, এই আর্কাইভে থাকছে অডিও-বুক। সেই সাথে সাহিত্য বিষয়ে যে সকল চলচ্চিত্র নির্মিত হয়েছে সেই সকল চলচ্চিত্র এই আর্কাইভে সন্নিবেশিত থাকছে। থাকছে সাহিত্য বিষয়ক আলোচনা এবং ব্লগিং। এ ছাড়া ‘বইচিত্র’-এ অন্যান্য বই ভিত্তিক অ্যাপ, ওয়েবসাইট, জাতীয় ও আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানের লাইভের লিঙ্কও থাকছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ