বিনোদন

ভুল করে ড্রাইভারকে অটোগ্রাফ দিয়েছিলাম: মাধুরী

মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিতের হাসিতে এখনো হৃদয়ে ঝড় উঠে বলিউডপ্রেমীদের। ‘দ্য ফেম গেম’ দিয়ে ওয়েব দুনিয়ায় রাজকীয় অভিষেক হতে চলেছে মাধুরীর। সেই শোয়ের প্রচারে সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হয়েছেন ‘ধাক ধাক’ গার্ল। কপিল শর্মার শোয়ে এসে নিজের জীবনের মজার মজার গল্প শুনিয়েছেন মাধুরী। সেখানে তিনি জানিয়েছেন, একবার নিজের গাড়িচালককেই ভুল করে অটোগ্রাফ দিয়ে বসেছিলেন তিনি।

মাধুরী বলেন, ‘বাড়ি থেকে কিছু জরুরি জিনিসপত্র আনানোর দরকার ছিল। সেগুলোর নাম লিখে দিতে তিনি গাড়িচালককে বলেন, ‘যাও, কাগজ কলম নিয়ে এসো।’ কিন্তু কাগজ কলম সামনে পাওয়ার পর সব ভুলে যান মাধুরী। তারকাসুলভ কাজের অংশ হিসেবে কাগজে স্বাক্ষর করে গাড়িচালকের হাতে ধরিয়ে দেন তিনি।

‘দ্য ফেম গেম’ শোটি নেটফ্লিক্সে মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। এতে জনপ্রিয় এক বলিউড তারকার চরিত্রে অভিনয় করেছেন মাধুরী। সিরিজে মাধুরীর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর। বলিউডে জুটি হয়ে ছবিও করেছিলেন মাধুরী-সঞ্জয়। তাদের অভিনীত ‘রাজা’ ছবির জনপ্রিয় গান ‘আঁখিয়া মিলাও কাভি’ গানের তালে কপিল শর্মা শোতে নাচতেও দেখা গেছে দুই তারকাকে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ