বিনোদন

বেলাল খানের নতুন গানচিত্র পাগল বানাইয়া

বেলাল খানের সাথে গানের মডেলরা
বেলাল খানের সাথে গানের মডেলরা

সদ্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন তরুন সুরকার, সংগীত পরিচালক ও কন্ঠশিল্পী বেলাল খান। এবার তিনি একটি মেলোডি গানের ভিডিও তৈরির কাজে নেমেছেন। তার এই ভিডিওটিতে মডেল হয়েছেন জাহিদ হোসাইন ও টুইঙ্ক ক্যারল। এবারের গানের শিরোনাম পাগল বানাইয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে উঠে আসা এই গুণী শিল্পি ভক্তদের জানিয়েছেন গানটি মনে ধরবে সবার। এ প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বরাবরের মতো শ্রোতারা আমাকে যেমন পান, তেমনি একটা মেলোডি গান আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

‘তারে ছাড়া দুনিয়া আঁধার/ হলোনা সে তবু আমার- বুঝিনি ঠিক অথবা ভুল/ দিয়েছি চাঁদের খোঁপায় ফুল- পাগল বানাইয়া বন্ধু আমারে/ কেন ভালোবাসা দিলা অন্য জনারে..’। গানের এমন দারুন কথাগুলো লিখেছেন সোমেশ্বর অলি। সুর করেছেন বেলাল খান নিজেই। আর গানটিতে সংগীতায়োজন করেছেন শোভন রয়।

গাজীপুরের ছুটি রিসোর্ট ও তার আশেপাশের মনোরম লোকেশনে চিত্রায়িত গানের ভিডিওটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ হৃদয়।

গানের মডেল জাহিদ হোসাইন বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই বেলাল খানের বড় ভক্ত আমি নিজেও। এই গানটি করার ক্ষেত্রে আমার অন্যরকম ভালো লাগা কাজ করেছে। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

গানটি ২৬ ফেব্রুয়ারি বেলাল খানের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছে।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ