বিনোদন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন

জায়েদ খানই সাধারণ সম্পাদক: হাইকোর্ট

জায়েদ খান
জায়েদ খান

অবশেষে জায়েদ-নিপুনের মামলার নিষ্পত্তি হল। আজ বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের পক্ষে রায় দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ শুনানি শেষে এই রায় ঘোষণা করেন। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

তবে চিত্র নায়িকা নিপুণ জানিয়েছেন হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি। আজ আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জায়েদ খানের পক্ষে ছিলেন আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

এর আগে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত গত ৭ ফেব্রুয়ারি স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, সোহানুর রহমান সোহান, নিপুণ আক্তারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

তবে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন আপিল বিভাগের চেম্বার আদালত। সেই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের ওপর ‘স্থিতাবস্থা’ জারি করা হয়। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। সেই সঙ্গে হাইকোর্টকে এই সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।

ওই নির্দেশ অনুযায়ী রুল শুনানি করে বিষয়টি নিষ্পত্তি করা হয়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড। এ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয় অভিনেত্রী নাসরিন আক্তার নিপুণকে। ৬ ফেব্রুয়ারি নির্বাচিতরা শপথও গ্রহণ করেছেন। পরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে শিল্পী সমিতির আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট করা হয়।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ