বিনোদন

দর্শকা মাতাতে আবার আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’

ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয় শিল্পীরা
ব্যাচেলর পয়েন্ট নাটকের অভিনয় শিল্পীরা

ব্যাপক জনপ্রীয়তা পাবার পর দর্শকদের আগ্রহ আরও বাড়ে ব্যাচেল পয়েন্ট নাটক নিয়ে। পরবর্তী সিজন চালুর ব্যাপারে

জোর দাবি ওঠে ভক্তদের মাঝে। সেই দাবির কারণে অবশেষে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আবারও প্রচারিত হতে যাচ্ছে দর্শক নন্দিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন-৪। শুরু হচ্ছে নাটকটির নতুন এই সিজন।

আগামী শুক্রবার (১১ মার্চ) থেকে দেখা যাবে দর্শক নন্দিত ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন-৪ এর নতুন পর্বগুলো। রবিবার (৬ মার্চ) সকালে একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছে ব্যাচেলর পয়েন্টের পুরো টিম।

এ প্রসঙ্গে নাটকটির নির্মতা ও রচয়িতা কাজল আরেফিন অমি জানান, নাটকটির নতুন সিজনের প্রথম পর্ব আগামী শুক্রবার রাত ৮টা ২৫ মিনিটে প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে। এরপর ঐদিন রাত ৯টায় তা উন্মুক্ত হবে ইউটিউব প্লাটফর্ম ধ্রুব টিভিতে। সপ্তাহের প্রতি শুক্র, শনি ও রোববার একই সময়ে নাটকটির নতুন পর্ব গুলো প্রচার হতে থাকবে বলেও জানান তিনি।

নতুন সিজনের এই পর্ব গুলোতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ