বিনোদন

জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত

জায়েদ ও নিপুণের আইনি লড়াই চলছে
জায়েদ ও নিপুণের আইনি লড়াই চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আবারও নতুন জটিলতা দেখা দিয়েছে। এবার জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের আগের রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। আজ রোববার (৬ মার্চ) আদালত এই স্থগিতাদেশ দেন। আগামী চার সপ্তাহের জন্য রায় স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চেম্বার আদালতের আইনজীবি ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। ওইদিন সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব নিরসনে রুল যথাযথ বলে ঘোষণা দেন আদালত।

সেদিন অভিনেত্রী নিপুণ আক্তারের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেছিলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। বৃহস্পতিবার আপিল করেন নিপুণ। তার প্রেক্ষিতে আজ রায় স্থগিত করলেন চেম্বার আদালত।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ