বিনোদন

কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল
সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল

‘বীর’ চলচ্চিত্রের “তুমি আমার জীবন আমি তোমার জীবন” শিরোনামে গাওয়া গানে কণ্ঠ দিয়ে সংগীতশিল্পী সোমনূর মনির কোনালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবার সেই পুরস্কার বাতিলের জন্য হাইকোর্টে রিট আবেদন করেছেন শেখ শামীম নামক একজন শিল্পি। তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য।

সোমবার (৭ মার্চ) উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় শামীমের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট খান জিয়াউর রহমান। রিটে তথ্য মন্ত্রণালয় ও জুরি বোর্ডসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে আইনজীবী খান জিয়াউর রহমান বলেন, কোনালের নাম তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে প্রকাশ হওয়ার পর থেকেই গানের বিষয়টি নিয়ে শুরু হয় বিতর্ক ও সমালোচনা। বেশ কিছু গণমাধ্যম ও সামাজিকমাধ্যম এ নিয়ে সরব হয়।

শাকিব খান অভিনীত ‘বীর’ সিনেমাটি মুক্তি পায় ২০২০ সালে। এ ছবিতে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। তবে এ সিনেমার গানটি প্রকাশের পরই এ নিয়ে বিতর্ক ও সমালোচনা দেখা দিয়েছিল। পুরানো একটি জনপ্রিয় গান ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানের ব্রিজলাইন অনুমতি ছাড়া ‘বীর’ সিনেমায় ব্যবহার করায় এ নিয়ে শোবিজ অঙ্গনে বিতর্ক উঠে।

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবুঝ হৃদয়’ সিনেমার ‘তুমি আমার জীবন আমি তোমার জীবন’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। আহম্মেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুরে ‘তুমি আমার জীবন’ শিরোনামের ওই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

তুমুল জনপ্রিয় এ গানটিরই ব্রিজলাইন নিয়ে ‘বীর’ ছবির জন্য নতুন করে ‘ভালোবাসার মানুষ তুমি’ গানটি তৈরি করা হয়েছে। গানটি লিখেছেন কবির বকুল। ভারতের সংগীত পরিচালক আকাশ সেনের সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দেন ইমরান ও কোনাল। সিনেমাটি মুক্তির পরই এ গান নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

তথ্য মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গানটির নাম ‘ভালোবাসার মানুষ তুমি’ লেখা হয়েছে। তবে শাকিব খানের এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে গানটি ‘তুমি আমার জীবন’ নামে প্রকাশ করা হয়েছে।

২০২০ সালের জন্য শ্রেষ্ঠ গায়িকা ক্যাটাগরিতে দিলশাদ নাহার (কনা) ও সোমনূর মনির কোনাল যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শাকিব খান অভিনীত ২০২০ সালে মুক্তি পাওয়া ‘বীর’ চলচ্চিত্রে ‘ভালোবাসার মানুষ তুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়ে সেরা নারী কণ্ঠশিল্পী হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কোনাল।

গানটি নিয়ে সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হওয়ায় ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল তখন বিব্রত বলে প্রতিক্রিয়া দেন। তবে কোনাল নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ