বিনোদন

এবারও হচ্ছে না জয় বাংলা কনসার্ট, থাকছে ভিন্ন আয়োজন

এবারও হচ্ছে না জয় বাংলা কনসার্ট, থাকছে ভিন্ন আয়োজন
এবারও হচ্ছে না জয় বাংলা কনসার্ট, থাকছে ভিন্ন আয়োজন

'জয় বাংলা, বাংলার জয়; জয় বাংলা, বাংলার জয়'- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইছে ৬০ হাজার মানুষ। মোবাইলের লাইট জ্বালিয়ে সুরের তালে তালে মাথা দোলাচ্ছে সবাই। হাজারো কণ্ঠস্বরে গমগম করে উঠেছে স্টেডিয়াম। ২০২০ সালে জয় বাংলা কনসার্টে এভাবেই মুক্তিযুদ্ধের চেতনায় সুরের ছন্দে মেতে ওঠে সকলে।করোনা মহামারীর কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে ২০২১ সালের মতই এবারও ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজন হচ্ছে না জয় বাংলা কনসার্টের।

কিন্তু ৭ মার্চকে ঘিরে ভিন্ন কিছু আয়োজনের কথা জানায় জয় বাংলা কনসার্টের আয়োজকেরা। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা জানায়, কোভিড-১৯ স্বাস্থ্য ঝুঁকির কারণে এবার ইয়াং বাংলা আয়োজিত ৭ই মার্চের জয় বাংলা কনসার্ট হচ্ছে না। তবে বেশ কিছু টিভি চ্যানেলে আজ সারাদিন কনসার্ট নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে।

জয় বাংলা কনসার্ট নিয়ে এই বিশেষ অনুষ্ঠান প্রচার করবে একাত্তর টিভি বিকেল ৪টা ৩০ মিনিটে, মাছরাঙ্গা টিভি সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, চ্যানেল ২৪ রাত ৮টা ৩০ মিনিটে এবং গান বাংলায় রাত ৯টায়।

ইয়াং বাংলার পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানগুলোতে জয় বাংলা কনসার্ট নিয়ে নিজেদের অভিজ্ঞতা জানাবেন সেখানে অংশ নেয়া শিল্পীরা। এর পাশাপাশি তারা গান গেয়েও শোনাবেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও গেয়ে শোনাবেন শিল্পীরা। আর সেই সঙ্গে কনসার্ট ঘিরে তাদের মজার সব অভিজ্ঞতা নিয়েও কথা হবে।

আয়োজক ইয়াং বাংলা জানায়, ২০১৪ সালে যাত্রা শুরু করে সিআরআই-এর অঙ্গ সংগঠন ইয়াং বাংলা। ২০১৫ সালে তারুণ্যের বৃহত্তম এই প্লাটফর্ম প্রথমবারের মত ৭ মার্চ আয়োজন করে জয় বাংলা কনসার্ট। এরপর টানা ৫ বছর নিয়মিত এই কনসার্টের আয়োজন করে এসেছে ইয়াং বাংলা। সরাসরি আর্মি স্টেডিয়ামে ৬০ হাজার মানুষ কনসার্টটি উপভোগ করলেও টেলিভিশন এবং অনলাইনে প্রায় ২ কোটি মানুষ ২০২০ সালে কনসার্টটি দেখে। করোনা মহামারীর কারণে চলতি বছরেও অনুষ্ঠিত হচ্ছে না জয় বাংলা কনসার্ট। কিন্তু আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক থাকলে কনসার্টটি আবারও শুরু করা হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ