বিনোদন

রাশিয়ায় বন্ধ হয়ে গেল নেটফ্লিক্সের স্ট্রিমিং

রাশিয়ায় বন্ধ হয়ে গেল নেটফ্লিক্সের স্ট্রিমিং
রাশিয়ায় বন্ধ হয়ে গেল নেটফ্লিক্সের স্ট্রিমিং

ইউক্রেনের উপরে রাশিয়ার চাপিয়ে দেয়া যুদ্ধের প্রতিবাদ হিসেবে দেশটিতে কার্যক্রম স্থগিত করেছে নেটফ্লিক্স।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এখনো অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধের মধ্যে, অনেক মেগা-কর্পোরেশন রাশিয়ায় তাদের পণ্য এবং পরিষেবা স্থগিত করেছে। এখন নেটফ্লিক্সও এতে যোগ দিয়েছে।

নেটফ্লিক্সের হাতে রাশিয়ার চারটি কাজ রয়েছে। একটি ক্রাইম থ্রিলার সিরিজ। সিরিজটি পরিচালনা করছেন দাশা ঝুক। সিরিজটির শুটিং হচ্ছিল। রাশিয়ার আগ্রাসী মনোভাবের প্রকাশ লক্ষ করে এটির শুট বন্ধ করা হয়েছে।

জনপ্রিয়তার পাশাপাশি নেটফ্লিক্সের সময়টা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে নেটফ্লিক্স ভারতে নিজেদের ব্যবসা বাড়ানোর চেষ্টা করলেও সেখানে সফল হয়নি। পশ্চিমে নিজেদের ব্যবসা বাড়াতে সম্প্রতি তারা নতুন একজন সিএমও নিয়োগ করেছে। মারিয়ান লি নতুন করে নেটফ্লিক্সে প্রচার ও বাণিজ্য বাড়াবেন বলে সবার ধারণা। সেখানে রাশিয়ায় এ মুহূর্তে সম্প্রচার বন্ধ করা নেটফ্লিক্সের জন্য সাহসী পদক্ষেপ। প্রথমত, নেটফ্লিক্স আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে নিজেদের ব্যবসাকে তারা ফেলেছে হুমকির মুখে।

২০১৬ সালে তারা রাশিয়ায় কার্যক্রম শুরু করে। তবে এখনো সেখানে তাদের উপস্থিতি বা প্রচার তুলনামূলক কম। রাশিয়ার ন্যাশনাল মিডিয়া গ্রুপের সঙ্গে মিলে তারা কাজ করে।

তারা ২০১৫ সালের ডকুমেন্টারি ‘উইন্টার অন ফায়ার: ইউক্রেনস ফাইট ফর ফ্রিডম’ বিনামূল্যে দেখানোর ব্যবস্থা করছে। ডকুমেন্টারিতে ইউক্রেনের ইউরোমেইডেন প্রটেস্ট সম্পর্কে দেখানো হয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার আগ্রাসী মনোভাব দেখে নেটফ্লিক্সের আগে মাইক্রোসফট, অ্যাপল, ডেল রাশিয়ায় তাদের বিক্রি বন্ধ করে দিয়েছে। নাইকি, ইকিয়ার মতো প্রতিষ্ঠানের পর নেটফ্লিক্সের সিদ্ধান্তটি এল।

পরবর্তী সময়ে রাশিয়া আরো কী কী প্রতিকূলতা পার করবে তা সময় বলে দেবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ