বিনোদন

জায়েদ খান ভুয়া, আইনী ব্যবস্থা নেবো : ইলিয়াস কাঞ্চন

জায়েদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন কাঞ্চন
জায়েদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন কাঞ্চন

চিত্রনায়িকা নিপুণের পর এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও জায়েদ খানকে ভুয়া বললেন। হাইকোর্টের রায়ের ‘ভুয়া সার্টিফায়েড কপি’দেখিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেয়ার অভিযোগ তুলেছেন তার বিরুদ্ধে। আদালতের নথি নিয়ে এমন প্রতারণার জন্য জায়েদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন।

গেল শুক্রবার জায়েদ খানের পক্ষে হাইকোর্ট রায় দিলে ঐ দিন বিকেলে তাকে শপথবাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চন। তার দুদিন পর গত সোমবার রাতে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন জানালেন, শপথ নেয়ার আগে ভুয়া সার্টিফায়েড কপি দেখিয়েছেন জায়েদ খান। এখন তার শপথের কোনো গ্রহণযোগ্যতা থাকছে না।

শপথ নেয়ার আগে একটি সার্টিফায়েড কপি দেখিয়েছিলেন জায়েদ খান। পরে তার ফটোকপি জমা দিতে বললে তিনি আরেকটি সার্টিফিকেটের ফটোকপি জমা দিয়েছেন। শপথ নেয়ার জন্য হাইকোর্ট থেকে তার পক্ষের রায়ের সার্টিফায়েড কপি দেখায়নি। তিনি ছলনার আশ্রয় নিয়েছেন। সত্যের বিপরীতে গিয়ে তিনি এ কাজটি করেছেন। শিল্পী সমিতির সভাপতিকে ধোঁকায় ফেলেছেন বলেও উল্লেখ করেন ইলিয়াস।

শপথ নেয়ার পর শিল্পী সমিতির বৈঠকেও অংশ নিয়েছিলেন জায়েদ খান। সেই সভার কার্যকারিতা এখন আর নেই বলে জানান ইলিয়াস। তিনি আরো বলেন, জায়েদ সাহেবের শপথ কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয়। আসল সার্টিফিকেট কপি না দেয়ার কারণে সেই বৈঠকও অবৈধ। সেকারণে সেইদিনের মিটিং ডিসমিস করলাম। জায়েদ সাহেবের শপথকে আমি গ্রহণ করলাম না।

শিল্পী সমিতিকে ‘ধোঁকা দেয়ায়’ জায়েদ খানের বিরুদ্ধে শিগগিরই জরুরি বৈঠক ডেকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সভাপতি ইলিয়াস।

জায়েদ খান ছাড়াও সেইদিন মনোয়ার হোসেন ডিপজল, অরুণা বিশ্বাস, জয় চৌধুরীও শপথ নেন। তাদের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানান কাঞ্চন।

দেশটিভি/এমএস
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ