বিনোদন

প্রেমিকা সাবার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন হৃতিক রোশন?

হৃতিক রোশন ও সাবা আজাদ, বলিউড তারকা অভিনেতা
হৃতিক রোশন ও সাবা আজাদ, বলিউড তারকা অভিনেতা

বলিউডে এখন যত চর্চা হৃতিক রোশন (Hrithik Roshan) আর তাঁর ‘প্রেমিকা’ সাবা আজাদকে (Saba Azad) নিয়ে। এবার গুঞ্জন, খুব শিগগিরিই নাকি সাবাকে বিয়ে করতে চলেছেন বি-টাউনের হ্যান্ডসাম হাঙ্ক। আর এতে তাঁর পরিবার এবং প্রাক্তন স্ত্রী সুজানেরও নাকি সায় রয়েছে।

এই জল্পনাকে আরও বাড়িয়ে দেন হৃতিক ও সাবা নিজেই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন এক ছবি। যেখানে রোশন পরিবারের সঙ্গে খোশমেজাজে লাঞ্চ সারতে দেখা যায় সাবাকে। একসঙ্গে বসে দিব্যি আড্ডায় মাতেন অভিনেত্রী-গায়িকা। সাবার প্রত্যেক পোস্টে মন্তব্য করে হৃতিক। তাও নেটিজেনদের নজর এড়ায়নি।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলতে গিয়ে নাকি হৃতিক ও সাবার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন দু’জন। হৃতিকের পরিবারের প্রত্যেকে সাবাকে পছন্দ করেন। তাঁর দুই ছেলের সঙ্গেও নাকি সাবার সম্পর্ক খুব ভাল। আর হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান? তার সঙ্গেও নাকি সাবার নিয়মিত কথা হয়। গান খুব পছন্দ করেন সুজান। এ নিয়েই দু’জনের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়।

সূত্রের খবর সত্যি হলে, নিজেদের এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে হৃতিক ও সাবার। তবে দু’জনেই আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ